​ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতি, চুরি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ , আপডেট সময় : ০৯-০৮-২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী : ফেনীর ছাগলনাইয়ায় একাধিক ডাকাতি, চুরি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি নুরুল আমিন ওরফে ‘গুন্ডা রনি’কে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ছাগলনাইয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার (০৮ আগষ্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নুরুল আমিন উপজেলার ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকার জমাদার বাড়ির আবদুর রউফের ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এলাকায় তিনি ‘গুন্ডা রনি’ নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতির দুটি, চুরির তিনটি ও মাদকের একটি মামলা রয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

​ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, গ্রেপ্তার রনির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :