​এসএসসির ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হারের শীর্ষে ফেনী

আপলোড সময় : ১০-০৮-২০২৬ , আপডেট সময় : ১০-০৮-২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী : সারাদেশের ন্যায় ফেনীতেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে ফলাফলের দিক থেকে শীর্ষ স্থান দখল করেছে ফেনী জেলা। প্রকাশিত ফলাফলে কুমিল্লা বোর্ডে পাশের হার ৬৫.৪২, আর ফেনীতে পাশের হার ৭২.৬২ ভাগ। 
কুমিল্লার শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিবরণীতে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফেনীর ১৮৯টি কলেজ থেকে ২১টি পরীক্ষা কেন্দ্রে ১৪ হাজার ৯০০ জন অংশ নেয়। তন্মধ্যে ১০ হাজার ৮২১ জন কৃতকার্য এবং ৪ হাজার ৭৯ জন অকৃতকার্য হয়। জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৯ জন। পাশের হার ৭২ দশমিক ৬২ ভাগ। 

এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় ৬টি জেলায় পাশের হারে প্রতিবেদনে দেখা যায়, পাশের হার ৭২ দশমিক ৬২ পেয়ে বোর্ড পর্যায়ে শীর্ষে রয়েছে ফেনী। বাকি জেলাগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাশের হার ৭১.৫০, কুমিল্লা জেলায় পাশের হার ৬৪.৭৮, লক্ষীপুর জেলায় পাশের হার ৬৩.৯১, চাঁদপুর জেলায় পাশের হার ৬৩.৬৩। কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালীতে ৫৯.৯৮ ভাগ। 

এদিকে ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফেনী জেলা পর্যায়ে শীর্ষ স্থানে থাকা শতভাগ পাশের এ প্রতিষ্ঠানটি কুমিল্লা বোর্ডে সেরা তালিকায় এবারও স্থান পেয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, কুমিল্লা বোর্ডে ফেনীর শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফলাফল করেছে। বিষয়টি অবশ্যই ফেনীবাসীর জন্য সুখবর এবং আমাদের জন্য আনন্দের। আমরা চাই এসব শিক্ষার্থী ব্যক্তিগত জীবনেও ফেনীবাসীর জন্য ভালো ফলাফল ভয়ে আনবে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধ জীবন কামনা করছি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :