​আলী আকবর সুমনকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

আপলোড সময় : ১২-০৮-২০২৬ , আপডেট সময় : ১২-০৮-২০২৬

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি : রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১২ আগষ্ট) সকালে রাঙ্গামাটির জেলা বিএনপি কার্য্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু  হয়ে  প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা বাজারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. খায়রুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবেদ এবং জেলা যুবদলের সহসভাপতি মো. আইয়ুব আলী প্রমুখ। 

 এসময বক্তারা বলেন, জেলা ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিল থেকে আলী আকবর সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে "মিথ্যা ও ষড়যন্ত্রমূলক" আখ্যা দিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। 

বক্তারা আরো  বলেন, সুমনের গ্রেপ্তারের সময় পুলিশের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে ডিবিসি নিউজের স্থানীয় সাংবাদিক ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়, যা এই বিক্ষোভের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। এসময় বক্তারা আরো বলেন, নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই মামলা প্রত্যাহার করে সুমনকে মুক্তি না দেওয়া হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।  প্রসঙ্গত ১১ আগস্ট ২০২৬ তারিখে ছাত্রদলের এক কেন্দ্রীয় নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে জেলা পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। একই সময় স্হানীয় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী কে আটক করা হয়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :