গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল

আপলোড সময় : ১২-০৮-২০২৬ , আপডেট সময় : ১২-০৮-২০২৬
 

বেসরকারিকরণের নামে জাতীয় জ্বালানিসম্পদ ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা করপোরেট খাতে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, বেসরকারিকরণের প্রতিবাদ এবং ওষুধের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতা অরুণাভ আশরাফ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক এবং গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক রাফিকুজ্জামান ফরিদ। সংহতি জানান বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত।

 

‎সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও জনসেবা ধীরে ধীরে বেসরকারি পুঁজির নিয়ন্ত্রণে চলে যাবে। জ্বালানি, বিদ্যুৎ, ওষুধের মতো জনজীবনের অপরিহার্য খাতকে মুনাফার পণ্যে পরিণত করলে সাধারণ মানুষের ব্যয় বাড়বে এবং কর্মসংস্থানও হুমকির মুখে পড়বে।
 
বেসরকারিকরণ নীতির প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :