​নানজিবার একটাই লক্ষ্য ডাক্তার হয়ে গরীব অসহায় মানুষের সেবা করা

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ , আপডেট সময় : ১৩-০৮-২০২৬

তৈয়ব আলী সরকার, নীলফামারী : অনেকেরই অনেক স্বপ্ন রয়েছে, ‘তবে আমার খুব ছোট বেলা থেকে একটাই লক্ষ্য আমি ডাক্তার হয়ে দেশের গরীব ও অসহায় মানুষের সেবা করতে চাই’। চলতি সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১০ আগষ্ট প্রকাশিত ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কথাগুলো বলেন রিফায়া নানজিবা।

সোমবার (১০ আগষ্ট) প্রকাশিত ফলাফলে নীলফামারী এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে এ ফলাফল লাভ করেন তিনি।

নানজিবা জেলা শহরের নীল প্রতিভা পাড়া মহল্লার সাংবাদিক ও নীলফামারী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এম.আর চৌধুরী রাজু ও শিক্ষিক শরিফা জাহান মনি’র বড় মেয়ে।
জানতে চাইলে, বাবা সাংবাদিক রাজু জানান,“তার কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের ফল মিলেছে অবশেষে। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তার এই সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, সকল শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী নানজিবা ভবিষ্যৎ জীবন নিয়ে সাজিয়েছেন নিজস্ব পরিকল্পনা। নিজের লক্ষ্য সম্পর্কে বলেন-“অনেকেরই অনেক ধরণের স্বপ্ন রয়েছে। তবে খুব ছোট বেলা থেকেই আমার লক্ষ্য আমি ডাক্তার হয়ে দেশের গরীব অসহায় মানুষের সেবা করতে চাই।”

ওই বিদ্যালয়ের হিসাব রক্ষক এএনএম তারেক জানান, আমাদের প্রতিষ্ঠান থেকে ২২জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে। এরমধ্যে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ছয়জন। নানজিবা বিজ্ঞান বিভাগ থেকে এই ছয়জনের মধ্যে একজন। আর বাকী ১৬ জন এ মাইনাজ পেয়ে শতভাগ পাশ করেন।

এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুর রউফ (রউফুল) বলেন, তার এই সাফল্যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার মুখ উজ্জ্বল করছে। এটি শুধু একটি পরিবারের নয়, পুরো বিদ্যালয় ও এলাকার জন্য গর্বের। সে দেশ ও সমাজের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে বলে আশা করেন তিনি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :