​কোতয়ালী থানার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

আপলোড সময় : ২২-০৮-২০২৬ , আপডেট সময় : ২২-০৮-২০২৬

রাঙ্গামাটি প্রতিনিধি : অদ্য ২২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি কোতয়ালী থানাধীন বনরুপা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আসামী ০১। মোঃ পারভেজ মোশারফ (২৪), পিতা- মোঃ আব্দুর রহমান, মাতা- পারভীন আক্তার, সাং- পূর্ব জালালাবাদ, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি, বর্তমান সাং- বনরুপা ফরেস্ট কলোনী, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। মোঃ আবু সাঈদ (৬৬), পিতা- মৃত মছরব আলী, মাতা- মোছাঃ ছুরেমান নেচ্ছা, সাং- চাঁনপুর, থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং- বনরুপা ফরেস্ট কলোনী, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিদের'কে গ্রেফতার করা হয়।

এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :