রংপুরে ৪ হত্যাকান্ড

আসামিদের পক্ষে সাময়িকভাবে আইনি লড়াই না করার ঘোষণা আইনজীবী সমিতির

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ , আপডেট সময় : ২৯-০৮-২০২৬

আব্দুল্লাহ আল আমিন, রংপুর : অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের পক্ষে সাময়িকভাবে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন রংপুর আইনজীবী সমিতি। যদি তারা প্রতিহিংসা বা নির্দোশ হোন তবে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তাদের সহায়তা দেয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রংপুর আইনজীবী সমিতি ভবনে চার হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আফতাব উদ্দিন।

তিনি বলেন, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যার ঘটনাটি নিকৃষ্টতম ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কয়েকজন সরকারি আইনজীবীসহ রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ইতোমধ্যে পরিদর্শন করেছি। আমরা আইনজীবী সমিতির পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারকে বলতে চাই, আপনাদের পাশে আমরা রয়েছি। আইনগত সব ধরনের সহায়তা আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া হবে।

তিনি আরও বলেন, চারজনের লাশ উদ্ধারের পর পুলিশ দুইজনকে আটক করেছে এবং তাদের দেওয়া তথ্য মতে লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে। আটক দুইজন ইতোমধ্যে ১৬৪ ধারায় আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পুলিশি তৎপরতা, সাংবাদিকগণের সহযোগিতায় এখন পর্যন্ত পুলিশের তদন্ত এবং কার্যক্রম সঠিক পথেই আছে বলে আমরা মনে করছি।

আফতাব উদ্দিন বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের গুজব ও গল্প সাজিয়ে প্রচার করছেন। কেউ কেউ এটাকে রাজনৈতিক প্রচারণা চালানোর চেষ্টা করছেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে অনুরোধ এই হত্যাকাণ্ড নিয়ে কেউ রাজনীতি করবেন না। কোনো প্রকার গুজব ছড়াবেন না।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড.. মাহফুজ উন নবী ডন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাহেদ কামাল ইবনে খতিব, সহ সাধারণ সম্পাদক এ্যাড. একেএম হারুন উর রশিদ, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. কাওছার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :