নাটোরে বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে ব্যবসায়ী সম্মেলন

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৩:৫৮:৪৩ অপরাহ্ন

আফরোজা ইয়াসমিন, নাটোর: গতকাল অলিভ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্ট কানাইখালি নাটোরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে IBWF নাটোর জেলা ও সেক্রেটারি  IBWF রাজশাহী অঞ্চল সভাপতি, আতিকুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে ব্যবসায়ী সম্মেলন ২০২৬ করা হয়েছে। ইন্ডাসট্রিয়ালিস্ট এন্ড বিজনেস ম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নাটোর জেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ আফতাব উদ্দিন এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে   উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি IBWF মোঃ  শহিদুল ইসলাম।  

প্রধান অতিথি বলেন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার হিসাবে বিবেচনা করা হচ্ছে।সঠিক নেতৃত্ব পেলে দেশটি অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই আরও বেশি সমৃদ্ধি অর্জন করতে পারবে। এ লক্ষ‍্যে রাজনৈতিক অঙ্গনের বিভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য। একই সাথে বৃহত্তর স্বার্থে জাতীয় উন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির  জন্য আমাদের ব্যবসায়ী ও শিল্প মালিকদেরও ঐক্যবদ্ধ হওয়া আজ সময়ের অনিবার্য দাবি। আমাদের অস্তিত্ব ও চেতনায় যে বিশ্বাসের সৌধ প্রোথিত, যে আদর্শিক ভিত্তির উপর দাঁড়িয়ে আমাদের পরিবার ও সমাজ এক অনিন্দ্য সুন্দর বন্ধন রচনা করেছে, সেটিই হতে পারে আমাদের ঐক্যসূত্র। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড  বিজনেসমেন  ওয়েলফেয়ার ফাউন্ডেশন এমনি এক শক্তিশালী সুন্দর সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে।

এ স্বপ্ন শুধু বাংলাদেশের ৫৬ হাজার বর্গ মাইলে সীমিত থাকবে না, ছড়িয়ে  পড়বে বিশ্ব মানবতার দ্বারে দ্বার।  বিশ্বায়নের মোড়কে সহস্রাব্দের যে চ্যালেঞ্জ- তা  মোকাবেলায়  আসুন জাগ্রত চেতনাকে শাণিত  করি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  সাথে একত্ব হয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় গ্রহণ করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা IBWF নাটোর জেলা অধ্যাপক, ড, মীর নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি   IBWF আনোয়ারুল ইসলাম রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এম,পি সদস‍্য I

BWF হুমায়ুন কবির পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি, IBWF  রাজশাহী অঞ্চল অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি IBWF বগুড়া অঞ্চল IBWF মোঃ সেলিম রেজা। সম্মেলনে প্রায়ই ১০০ নারী পুরুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিজনেস এর উপরে দুইজন এর হাতে ক্রেস্ট তুলে দেন।  

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :