​কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযান

২৯ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ , আপডেট সময় : ২৯-০৮-২০২৬

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া : কুষ্টিয়া সীমান্তে পৃথক চার স্থানে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। কুষ্টিয়া ব্যাটালিয়ন'র অধিনায়ক (৪৭ বিজিবি) লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি জানায়, শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে (আনুমানিক ১২:৪০ মিনিটে) ঠোটারপাড়া বিওপির টহল দল পাকুরিয়া মাঠে অভিযান চালিয়ে ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪ বোতল ফেয়ারডিল এবং ১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে। 

একই দিন ভোর রাত ৩:৩০ মিনিটে কাজিপুর বিওপির টহল দল কাজিপুর নওপাড়া সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ২৩ লাখ ১৪ হাজার ৪০০ টাকা মূল্যের ৪০০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৭,৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করে।

সর্বশেষ, ভোর ৬টার দিকে প্রাগপুর বিওপির দল গুরের পাড়া জামে মসজিদ এলাকা থেকে ৯৪ হাজার ৫০ টাকা মূল্যের ১,৭১০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়।

এছাড়া শুক্রবার ২৮ আগস্ট আনুমানিক বেলা ১১টার দিকে কাথুলী বিওপির টহল দল কাঠালতলা মাঠ থেকে ২ বোতল ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা জব্দ করে (মূল্য আনুমানিক ১০ হাজার টাকা)।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :