রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ , আপডেট সময় : ২৯-০৮-২০২৬

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম। সাধারণ সম্পাদক সামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন, অতিথিদের আমন্ত্রণ, প্রচার-প্রচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং সার্বিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে সদস্যরা মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভাপতি রেজাউল ইসলাম বলেন, “আমাদের প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী একটি আনন্দ ও গর্বের মুহূর্ত। দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা সবাই মিলে সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন করতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল হবে বলে আমি আশাবাদী।”

সাধারণ সম্পাদক সামসুল আলম বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বেশ কিছু আকর্ষণীয় আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সব প্রস্তুতি সম্পন্ন করতে আমরা কাজ করছি।”

সভায় উপস্থিত সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, একটি ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারে।

সভায় জানানো হয়, রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :