​৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ , আপডেট সময় : ৩০-০৮-২০২৬

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বাগেরহাট জেলা বিএনপি। বিভিন্ন আনন্দ আয়োজন ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, বাগেরহাট ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে।

জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন, বিএনপি নেতা শেখ সাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, সর্দার ওয়াহিদুল ইসলাম পল্টু, মনিরুল হক ফারাজি, হাজরা আসাদুল ইসলাম পান্না, শেখ আব্দুল মান্নান, মাহাবুবুর রহমান মানিক, সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, হাফিজুর রহমান তুহিন, আনোয়ার হোসেন পঞ্চায়েত, সিকদার হারুন আল রশিদ, শরিফুল কালাম কারিম, শেখ তৌহিদুল ইসলাম, বিল্লাল হোসেন মিলন, আহসান হাবীব ঠান্ডা।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, কৃষক দলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন আল রশিদ, ওলামা দলের সদস্য সচিব শেখ জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা।

আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস্কান্দার হোসেন, সাঈদ নিয়াজ হোসেন শৈবাল, শরিফ মোস্তফাজামান লিটু, কামরুজ্জামান শিমুল, এসকে বদরুল, এডভোকেট শিরিনা বেগমসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দিবসটি পালন উপলক্ষে মৎস্য অবমুক্ত করন, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :