চীনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও উন্নত চিকিৎসাপদ্ধতি সম্পর্কে বাংলাদেশি রোগীদের সরাসরি ধারণা এবং বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার লক্ষ্যে রাজধানীতে আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ ফ্রি মেডিকেল সেমিনার ও ওয়ান-টু-ওয়ান চিকিৎসা পরামর্শ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
২৯ ও ৩০ আগস্ট রাজধানীর Lake Shore Grand, Dhaka-এর Ikebana Hall-এ অনুষ্ঠিত এ আয়োজনে দুই দিনে প্রায় ১৩০ জন রোগী অংশগ্রহণ করেন। রোগীরা চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের রোগ, চিকিৎসার সম্ভাব্য পদ্ধতি ও আধুনিক চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে পরামর্শ নেন।
চীনের খ্যাতনামা Guangzhou Fosun changchang Hospital ও Hengsheng Hospital-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে আয়োজিত এ সেমিনারে প্রধানত ক্যান্সার, অর্থোপেডিকস এবং IVF ও ফার্টিলিটি চিকিৎসা নিয়ে আলোচনা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়।
ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি
সেমিনারে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ইন্টারভেনশনাল থেরাপি, টার্গেটেড থেরাপি, মিনিমালি ইনভেসিভ টিউমার চিকিৎসা, রিকারেন্ট ও মেটাস্ট্যাটিক ক্যান্সার ব্যবস্থাপনা এবং মাল্টিডিসিপ্লিনারি টিম (MDT) অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করা হয়।
Guangzhou Fosun changchang Hospital এর ক্যান্সার চিকিৎসা বিশেষজ্ঞ প্রফেসর ডা. ঝাং রুইজিয়ে অংশগ্রহণকারী রোগীদের বিভিন্ন চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেন।
অর্থোপেডিকসে বিশেষজ্ঞ পরামর্শ
অর্থোপেডিকস চিকিৎসায় হিপ ও নি রিপ্লেসমেন্ট, স্পাইন কেয়ার, মিনিমালি ইনভেসিভ সার্জারি, লিগামেন্ট ও স্পোর্টস ইনজুরি এবং অস্টিওআর্থ্রাইটিস-সহ বিভিন্ন সমস্যার আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে চীনের Shenzhen Hengsheng Hospital-এর অ্যাসোসিয়েট চিফ ফিজিশিয়ান Dr. Yang Yong রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
IVF ও ফার্টিলিটি চিকিৎসায় ওয়ান-টু-ওয়ান পরামর্শ
সন্তান প্রত্যাশী দম্পতিদের জন্য আয়োজনে ছিল বিশেষ One-to-One IVF Consultation। IVF, PCOS ও Ovulation Disorder এবং Advanced Fertility Care-সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সুযোগ পান অংশগ্রহণকারীরা।
দুই দিনেই পাশে ছিল Life2Way Global
সেমিনারের দুই দিনের পুরো আয়োজনেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে Life2Way Global। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা রোগীদের প্রয়োজনীয় সহযোগিতা, চিকিৎসা-সংক্রান্ত তথ্য এবং চীনে উন্নত চিকিৎসা গ্রহণের সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা দেন।
আয়োজকদের মতে, বাংলাদেশের রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা সম্পর্কে সঠিক তথ্য দেওয়া এবং দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।
সফল আয়োজনের মধ্য দিয়ে নতুন সম্ভাবনা
দুই দিনে প্রায় ১৩০ রোগীর অংশগ্রহণ সেমিনারটির প্রতি মানুষের আগ্রহের প্রতিফলন বলে মনে করছেন আয়োজকরা। রোগীদের সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলার সুযোগ এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে জানার ব্যবস্থা এ আয়োজনকে আরও কার্যকর করে তুলেছে।
FOSUN HEALTH ও Life2Way Global-এর উদ্যোগে এবং Guangzhou Fosun changchang Hospital ও Shenzhen Hengsheng Hospital, China-এর সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী এ বিশেষ মেডিকেল সেমিনার আজ সফলভাবে শেষ হয়েছে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও বাংলাদেশি রোগীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও আধুনিক চিকিৎসাসেবা সম্পর্কে তথ্য দেওয়ার এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।