​খোকসায় আদিবাসীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আপলোড সময় : ০৬-০৯-২০২৬ , আপডেট সময় : ০৬-০৯-২০২৬

​হুমায়ুন কবির, খোকসা (কুষ্টিয়া): কুষ্টিয়ার খোকসায় পাইকপাড়া-কমলাপুর আদিবাসী সেবা সমিতির আয়োজনে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থান ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

​আজ ৬ সেপ্টেম্বর (রবিবার) বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা সমাজসেবা অফিসের সার্বিক সহায়তায় এই সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের ১০ জন নারী কর্মীকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে তাঁদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

​পাইকপাড়া-কমলাপুর আদিবাসী সেবা সমিতির সভাপতি অনন্ত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মাজেদুজ্জামান। অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন রেখা রানী কোল, সুমিতা রানী সরকার। 

সমিতি সাধারণ সম্পাদক শান্ত কুমার কলের সঞ্চালনায় ​অনুষ্ঠানে বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং তাদের কাজের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
​পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সুফলভোগীদের মাঝে সেলাই মেশিনগুলো হস্তান্তর করেন। এ সময় পাইকপাড়া-কমলাপুর আদিবাসী সেবা সমিতির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :