​টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: ‘জ্বীনের বাদশা’ শাকিল গ্রেপ্তার।

আপলোড সময় : ১৪-০৯-২০২৬ , আপডেট সময় : ১৪-০৯-২০২৬

টাঙ্গাইল জেলা প্রতিনিধি, এরশাদুল ইসলাম

টাঙ্গাইল সদর থানার ওসি ও তদন্ত ওসির নাম-পরিচয় ব্যবহার করে মামলার ভয় দেখানোর অভিযোগ
টাঙ্গাইলে পুলিশ কর্মকর্তাদের নাম ও পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছে মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে শাকিল ওরফে ‘জ্বীনের বাদশা’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকের তত্ত্বাবধানে এবং টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জীর দিকনির্দেশনায় অভিযান পরিচালিত হয়। এতে সেকেন্ড অফিসার এসআই (নিরস্ত্র) রাফিউল করিমের সহযোগিতায় এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মো. বিপুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার শাকিল টাঙ্গাইল সদর থানার ওসি ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নাম ও পরিচয় ব্যবহার করে টাঙ্গাইলের সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছে ফোন করে বা যোগাযোগ করে মামলার ভয় দেখাতেন। পরে এ ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, প্রতারক চক্রটির মূলহোতা হিসেবে শাকিল ওরফে ‘জ্বীনের বাদশা’কে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের জন্য টাঙ্গাইল ছাড়াও ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানার মামলা নং-২৬, তারিখ ১৩/০৯/২০২৬ দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :