বেগমগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ , আপডেট সময় : ১৭-০৯-২০২৬

মজিদুল ইসলা, নোয়াখালী : উপজেলার চৌরাস্তার দক্ষিনে চৌমুহনী- মাইজদী সড়কের আলীপুর জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমীর সামনে মোটর-সাইকেল দুর্ঘটনায় সফিকুল আজিম সুমন (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিকুল আজিম সুমন উত্তর কুতুবপুর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক। তিনি ঘাটলা ওয়ালী ব্যাপারী বাড়ির আবুল খায়ের (বুলু) মাস্টারের মেজো ছেলে।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সফিকুল আজিম সুমনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বেগমগঞ্জ শাখা,  আদর্শ শিক্ষক ফেডারেশন, চৌমুহনী শহর শাখা।  সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি সাখাওয়াত  হোসেন বলেন, নিহত শিক্ষক মটরসাইকেল যোগে মাইজদীর দিকে যাওয়ার সময় অন্য একটি যাত্রীবাহী গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপর ছিটকে পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে মারা যায়। তারপরেও থানার এক সার্জেন্টকে ঘটনাস্থলে পাঠানো  হয়েছে। তিনি আসলে আরো বিস্তারিত জানা যাবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :