শফিকুল ইসলাম জিন্না, সিরাজগঞ্জ : জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ৮ দফা দাবী আদায় না হয়, তাহলে যে কোন সময় ৮ দফা এক দফাতে পরিনত হবে। আপনারা প্রস্তত। ঘরে ঘরে প্রস্ততি নিন। আমাদের সালাম পৌছে দিন। আমাদের এ্ই আন্দোলন কোন দল বা গোষ্টির জন্য নায়। দেশের ১৮ কোটি মানষের জন্য। ১৮ কোটি মানষের অধিকার আদায় করে ঘরে ফিরবো।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুুুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে লং লংমার্চে উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, লংমার্চে আসার পথে অসংখ্য মানুষ আমারে এক আঙ্গুল দেখায়। আর গর্জন করে বলে এক দফা, এক দফা, এক দফা। তিনি পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারাও কি এক দফা। তাহলে এক দফার জন্য প্রস্তুতি নেন। এক দফার ডাক যখন আসবে তখন সিরাজগঞ্জ থেকে ঢাকায় লংমার্চ করতে হবে। আপনারা রাজি আছেন। যদি এর মধ্যে আমাদের ৮ দফা আদায় হয়ে যায় তাহলে সংগ্রামী জনতাকে মোবারকবাদ জানাবো। আল্লাহ তালার শকরিয়া আদায় করবো।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর শাহিনুর আলমের সভাপতিত্বে এই পথসভায় বক্তব্য রাখেন, এনসিপি' আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চীপ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক, এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, ঢাকা দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম প্রমুখ।