​রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের জমি ফিরে দেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন

আপলোড সময় : ২০-০৯-২০২৬ , আপডেট সময় : ২০-০৯-২০২৬

আনোয়ার হোসেন ইমরোজ, রংপুর : রংপুরে রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের ন্যায্য জমি ফিরে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন রংপুরের সকল রিকশা ও অটো রিকশা শ্রমিকরা। গতকাল (২০ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১টায় নগরীর শাপালা চত্বর এলাকায় মানববন্ধনের বক্তব্য রাখেন অটো রিকশা শ্রমিক নেতা মোঃ এনামুল কবির সমাজ, অটো রিকশা শ্রমিক নেতা মোঃ সুলমান মাহামুদ, অটো রিকশা শ্রমিক নেতা মোঃ মাসুদ রানা মিলন। 

বক্তারা বলেন, প্রশাসনেক অবিলম্বে আমাদের রংপুর জেলা ও মাহনগর চার্জার রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের রেজি নং রাজ: ৭১৩ এর ডিসি অফিসের লিজকৃত ১ শতক ৪ পয়েন্ট জমি ফিরিয়ে দিতে হবে। আমাদের দির্ঘ দিনের এই রিকশা শ্রমিক সংগঠনকে  নির্মূল করে দেওয়ার জন্য একটি মহল উঠে পরে লেগেছে।  আমাদের ন্যায্য দাবি মেনে না নিলে আমরা সকল রিকশা ও অটো রিকশা শ্রমিকরা রংপুর বৃহত্তম আন্দোলন গড়ে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর চার্জা রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আকবর আলী, সাধারণ সম্পাদক শ্যামল বাবু, রিকশা শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা,  শাহিন হোসেন,  ভুট্টু মিয়া,  রাজা মিয়া,  মামুন, হামিদুল,  সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :