​বড়লেখায় গাছ কাটার অভিযোগে মামলা, হয়রানির দাবি আকবর আলীর

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ , আপডেট সময় : ২৩-০৯-২০২৬


বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে পুরোনো বিরোধের জের ধরে আকবর আলীর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে মামলা করা হয়েছে। মামলাটি করেছেন একই গ্রামের রহিম উদ্দিন (আলমাছ)।

অভিযোগের বিষয়ে সরেজমিনে  বুধবার (২৩ সেপ্টেম্বর ) এলাকায় গেলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আকবর আলী ও রহিম উদ্দিন (আলমাছ)-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এলাকাবাসীর দাবি, ওই বিরোধের জের ধরে আকবর আলীকে বিভিন্ন সময় হয়রানি ও চাপের মুখে পড়তে হচ্ছে। গাছ কাটার অভিযোগে করা মামলাটিও হয়রানির অংশ বলে দাবি করছেন আকবর আলীর,

স্থানীয়দের ভাষ্য, প্রায় এক মাস আগে রহিম উদ্দিন (আলমাছ) বড়লেখা উপজেলার সাতকরাকান্দি গ্রামের সাইফুল ইসলামের কাছে ৫০টি গাছ বিক্রি করেন। এরপর গাছ কাটাকে কেন্দ্র করে আকবর আলীর বিরুদ্ধে অভিযোগ ও মামলা দায়েরের ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে।

এ বিষয়ে আকবর আলী বলেন, পুরোনো বিরোধের জের ধরে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে এবং গাছ কাটার অভিযোগটি সত্য নয়। তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

অন্যদিকে, রহিম উদ্দিন (আলমাছ)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :