আবুল বাশার পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া আল-মদিনা মহিলা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
পাঙ্গাশিয়া ইউনিয়ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অহিদ সরোয়ার কালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান এবং দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী স্থানীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।