আফরোজা ইয়াসমিন, নাটোর: নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত। গতকাল বিকেলে জেলা প্রশাসক কনফারেন্স রুমে অর্পা, লাস্টার, নিডা ও পিকে এসএস এদের আয়োজনে, লাস্টার নির্বাহী পরিচালক লায়লা আনজুমান এর সভাপতিত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য অধিকার, অর্থনৈতিক উন্নয়ন ও জীবিকা, ভূমি অধিকার ও ভূমি নিরাপত্তা নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরন প্রকল্পর জেলা সমন্বয় সভা করা হয়েছে।
নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটির সার্বিক পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাটোর মোছাঃ সুমনী আক্তার। প্রধান অতিথি বক্তব্যে বলেন আপনারা যদি কোন ভূমি সংক্রান্তের সমস্যায় পড়েন সেটা আপনারা আপনাদের প্রতিকারের জন্য এই আইনে আও তায় আপনারা প্রতিকার চাইতে পারেন। আত্মবিশ্বাস হারাবেন না আইন সবার জন্য সমান।
সময় ও সকল প্রযুক্তিকে কাজে লাগাতে হবে নিজেদেরকে সচেতন হতে হবে। সচেতনার কোন বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, নাটোর উপপরিচালক মোঃশামীম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোছাঃ আসমা খাতুন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম উদ্দিন, সমাজসেবা জেলা কার্যালয় সহকারী পরিচালক মোঃ ছালেকুল ইসলাম, জেলা সমন্বয়কারী ব্র্যাক মোঃ হাসিবুল ইসলাম, পিকে এস এস নির্বাহী পরিচালক ডিইজি আহম্মেদ , সমান্বায়কারী লাস্টার মোঃ জেকের আলী রায়হান, অর্পা নির্বাহী পরিচালক মোঃ ওহিদুজ্জামান, আরো বক্তব্য দেন সাংবাদিক কালিদাস রায়,সাংবাদিক সাইফুল ইসলাম, আদিবাসী নরেশ উড়াও আদিবাসী লাবনী এক্কা, রুপালি বিশ্বাস, লিপি কুজুর, মিঠু ও রঘুনাথ প্রমুখ।