সড়ক দুর্ঘটনায় আহত কেশারপাড়ের ইউপি চেয়ারম্যান আবদুল হককে দেখতে এলেন ‘দৈনিক আজকের আওয়াজ’ প্রতিনিধি

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ , আপডেট সময় : ২৬-০৯-২০২৬

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত নোয়াখালীর সেনবাগ উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল হক সুমনকে দেখতে তাঁর বাসভবনে আসেন ‘দৈনিক আজকের আওয়াজ’ পত্রিকার জি.এম জনাব মো. মোস্তফা এবং পত্রিকাটির সেনবাগ প্রতিনিধি জাকির হোসাইন।

পরিদর্শনকালে প্রতিনিধি দল চেয়ারম্যানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, জনাব আবদুল হক সুমন বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। গত ২২ সেপ্টেম্বর তাঁর দ্বিতীয় দফায় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন; তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও প্রায় ৪ থেকে ৫ মাস সময় লাগতে পারে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট ২ নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন চেয়ারম্যান আবদুল হক। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ২ নং কেশারপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ মজুমদারের চাচাতো ভাই মোশাররফ হোসেন মজুমদার। এছাড়া চেয়ারম্যানসহ আরও ২ জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর চেয়ারম্যান আবদুল হক সুমনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ছাতারপাইয়ার ‘সাফিয়া সোবহান হাসপাতাল’-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ‘আজগর আলী হাসপাতালে’ ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে গত ৪ সেপ্টেম্বর তিনি নিজ বাড়িতে ফেরেন।

এদিকে তাঁর অসুস্থতার খবর শুনে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা প্রতিদিন তাঁর বাড়িতে এসে খোঁজখবর নিচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে পরিবার ও এলাকাবাসী মহান আল্লাহর দরবারে খাস দোয়া চেয়েছেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :