আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরে আন্তর্জাতিক প্রবীণ ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবীণ হিতৈষী সংঘর সভাপতি অধ্যক্ষ আসাদ বিন সাইদ এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা করা হয়। জীবন সদস্য অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদীর সার্বিক পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নাটোর মোছাঃ সুমনী আক্তার।
প্রধান অতিথি বক্তব্যে বলেন আমাদের চিন্তা ভাবনায় সবচেয়ে বড় বিষয় পরিবার থেকে এই শিক্ষা গুলো আসতে হবে ছোট শিশুরা যদি দেখে বাবা-মা এবং বড়দের কিভাবে সম্মান করা উচিৎ ছোট শিশুরা দেখবে বাবা দাদাকে কিভাবে সম্মান করছে তখন শিশুরা প্র্যাকটিক্যালি এটাই শিখবে সেজন্য আমরা এটাই চেষ্টা করব আমাদের পরবর্তীতে প্রজন্ম ছেলেমেয়েরা এই জিনিসটাই শিখে বাবা মায়ের দায়িত্ব নিতে হয় এই বিষয়টা তাদের দেখাতে হবে সেজন্য আমাদেরকে সুন্দর জীবন গড়তে সহযোগিতা করবে আর নবীণ আর প্রবীণ যখন একসাথে হবে তখনই কিন্তু একটা সুন্দর এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের পথে দেশ এগিয়ে যেতে পারবে। নবীন্দের অভিজ্ঞতা তরুণের যে উদ্যম সে কারণে কিন্তু দেশ এগিয়ে যাবে আমরা প্রত্যাশা করব আপনাদের অভিজ্ঞতা গুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে যাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছাং আসমা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসিফ আরেফিন অক্সিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, নাটোর উপ-পরিচালক নুর মোহাম্মদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধাএ্যাড, আব্দুল ওহাব, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘ, সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল খালেক, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘ সহ-সভাপতি এ্যাড, মোঃ আব্বাস আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, অবসরপ্রাপ্ত প্রভাষক মাওলানা মোঃ আলাউদ্দিন, মোছাং শামসুন্নাহার বেগম সহ আরো অনেকে।