গোপালগঞ্জে শিশুশ্রম পরিবীক্ষন কমিটির সভা শেষে শ্রমিক কল্যান ফাউন্ডেশনের চেক বিতরণ

আপলোড সময় : ০১-১০-২০২৬ , আপডেট সময় : ০১-১০-২০২৬

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলা শিশুশ্রম পরিবীক্ষন কমিটির ২০২৬-২৭ অর্থ বছর ও জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটি ২০২৬-২৬ এর সভা অনুষ্ঠিত  এবং আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে। 

গত বুধবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শোভন সরকার। অন্যানের মধ্যে সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু,গোপালগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপমহাপরিদর্শক এইচএম শাহাদাৎ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী  এসকেএ আলীম প্রমুখ। 

সভায় বক্তারা শ্রম আইনের আওতায় শিশু শ্রম বন্ধ ও শিশুদের রক্ষায় সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে। পরে অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার   শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত চিকিৎসা, উচ্চশিক্ষা এবং দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের মধ্যে মোট ১৩ টি পরিবারকে বিভিন্ন পরিমান আর্থিক সহায়তার চেক প্রদান করেন। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :