আরডিএ’র উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

​বিশ্ব বসতি দিবসে রাজশাহীতে পরিকল্পিত ও নিরাপদ আবাসনের আহ্বান

আপলোড সময় : ০৫-১০-২০২৬ , আপডেট সময় : ০৫-১০-২০২৬

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো : পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলার প্রত্যয় নিয়ে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস-২০২৬। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফরেজুল কবির এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এ সময় আরডিএ’র চেয়ারম্যান মোঃআবুল কালাম আজাদ বলেন,আগামীতে যারা বাসস্থান নির্মাণ করতে যাচ্ছেন, তাদের অবশ্যই সঠিক নিয়ম ও নীতি মেনে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে। অপরিকল্পিত ভবন নির্মাণে নগরীর সৌন্দর্য নষ্ট হয় এবং নাগরিক নিরাপত্তা ঝুঁকিতে পড়ে।

বক্তারা বলেন, মানুষের মৌলিক চাহিদা বাসস্থান। তবে শুধু ভবন নির্মাণ করলেই নিরাপদ বসতি নিশ্চিত হয় না। এর জন্য প্রয়োজন পরিকল্পিত নগরায়ণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, নিরাপদ নির্মাণ ব্যবস্থা এবং সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা।

র‍্যালিতে আরডিএ’র কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :