ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে শুরু, চাঙ্গা দুই বাজার

আপলোড সময় : ০৬-১০-২০২৬ , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৭:০৬:২১ অপরাহ্ন

মঙ্গলবার (০৬ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান দিয়েই লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য মিলেছে।

লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪৭৭ পয়েন্টে। ডিএসই শরীয়াহ্ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে যথাক্রমে ১০৮৯ ও ২০৮৯ পয়েন্টে।

এ সময় পর্যন্ত হাতবদল হয়েছে ৮৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে এ সময়ে দাম বেড়েছে ২৬১টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত থেকেছে ৫০টির শেয়ারদর।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— এপেক্স ফুডস, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, ইভেন্সি টেক্সটাইল, টেকনো ড্রাগস, একমি লিমিটেড, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও বিডি ল্যাম্পস।

এর আগে দিনের প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ৬ পয়েন্ট যোগ করে; এরপর গতি থাকে ঊর্ধ্বমুখী। লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪৬৯ পয়েন্টে।

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪ হাজার ৬৪৯ পয়েন্টে; এরপরও সূচকের গতি ছিল ঊর্ধ্বমুখী।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ১৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির শেয়ারদর।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :