মেহেরপুরে সড়কে হতাহতদের ৩৫ পরিবার পেল ১ কোটি ১০ লাখ টাকার সহায়তা

আপলোড সময় : ০৭-১০-২০২৬ , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৫:১২:৪৩ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ৩৫টি পরিবারকে মেহেরপুরে আর্থিক সহায়তা হিসেবে ১ কোটি ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসব চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায় বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে চেক হস্তান্তর করেন। সড়ক দুর্ঘটনায় নিহত ১৮টি পরিবারের প্রতিটি পেয়েছে ৫ লাখ টাকা করে, যার মোট পরিমাণ ৯০ লাখ টাকা। আর গুরুতর আহত ও আহত ১৭টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে মোট ২০ লাখ টাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) লিটন বিশ্বাস, টিআই আব্দুল হান্নান, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, জেলা বাস মালিক সমিতির সহসভাপতি আবুল হাসেম এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’ উল্লেখ করে জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনা ঠেকাতে চালকসহ সবার প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান। ১৮ বছরের কম বয়সী কারও হাতে যেন মোটরসাইকেল তুলে দেওয়া না হয়, সে বিষয়ে তিনি অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। তাঁর ভাষায়, ‘সতর্কতা ও দায়িত্বশীল আচরণই পারে সড়কে প্রাণহানি কমাতে।’

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :