ঢাকায় ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৫, মামলা ৭৩টি

আপলোড সময় : ০৭-১০-২০২৬ , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৫:১২:৪৬ অপরাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করেছে। এ সময়ের মধ্যে ৭৩টি মামলাও দায়ের হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা বিভাগ ২১ জনকে, লালবাগ বিভাগ ৫৫ জনকে, ওয়ারী বিভাগ ৫৯ জনকে, মতিঝিল বিভাগ ৭৫ জনকে, তেজগাঁও বিভাগ ৬০ জনকে, মিরপুর বিভাগ ১১৪ জনকে, গুলশান বিভাগ ২৯ জনকে, উত্তরা বিভাগ ৪২ জনকে এবং গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেফতার করেছে।

এসব অভিযানে উদ্ধার হয়েছে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৪টি ছুরি ও ১টি স্টিলের কাটার। এ ছাড়া ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা এবং ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজাও জব্দ করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে নানা আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :