বেনিনের বিপক্ষে ৩-০ গোলে জিতে আর্জেন্টিনাকে বিদায় বলেছেন লিওনেল মেসি। আবেগঘন একটি রাত পার করে আর্জেন্টাইন তারকা এখন ভিন্ন মিশনে। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির জার্সিতে এখন তিনটি লক্ষ্য নিয়ে সামনে আগাবেন তিনি।
সবার আগে মেসির লক্ষ্য থাকবে আবারও এমএলএস কাপ জয়ের দিকে। লিগস কাপ, দ্য সাপোর্টার্স শিল্ড ও ক্যাম্পেওনস কাপের পর হেরনদের পরবর্তী লক্ষ্য টানা দ্বিতীয়বার ঘরোয়া শিরোপা জেতায়।
বর্তমানে কিলি গঞ্জালেজের দল ইস্টার্ন কনফারেন্সের টেবিলে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। প্লেঅফে জায়গা নিশ্চিত করেছে তারা। মেসি বুয়েন্স আয়ার্স ছেড়ে ইতোমধ্যে মায়ামিতে ফিরেছেন। ডিসি ইউনাইটেডের বিপক্ষে আগামী শনিবারের ম্যাচের প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। টানা দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ ছাড়াও মেসির চোখ থাকবে গোল্ডেন বুটের দিকে। বর্তমানে আর্জেন্টাইন তারকা ২১ গোল নিয়ে এমএলএস-এর শীর্ষে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিসি ইউনাইটেডের পিটার মুসার চেয়ে তিন গোল বেশি। রেগুলার সিজনের আরও সাত ম্যাচ বাকি। ২০২৬ সাল শেষে মেসির সামনে ইতিহাস গড়ার আরেকটি সুযোগ রয়েছে। গত দুই বছর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছিলেন। এমএলএস-এর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার এই স্বীকৃতি পেতে পারেন তিনি।
আমেরিকান লিগে ৩ বছর পার করার পর এখন অনেকটাই নির্ভার মেসি। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের মনোযোগ থাকবে কেবল মায়ামিতেই। তাই এই তিনটি লক্ষ্য পূরণ করার জন্য বাড়তি কোনো চাপ নেই।