যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রঙ্কসে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গুলি করেন অভিবাসন দফতরের এক এজেন্ট। গুলিতে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সময় তার গাড়িতে পাঁচ বছরের একটি শিশুও ছিল বলে জানিয়েছেন শহরের মেয়র জোহরান মামদানি। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর জানিয়েছে, এক অপরাধে অভিযুক্ত অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করতে গিয়ে আইসিইর এক কর্মকর্তা গুলি চালান। আহত ব্যক্তি বেঁচে আছেন এবং হাসপাতালে তার চিকিৎসা চলছে। মেয়র মামদানি ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন। তার দাবি, এজেন্টরা ওই ব্যক্তি ও তার গাড়িতে থাকা শিশুটিকে ঘিরে ফেলার পর একাধিকবার গুলি চালায়। তবে শিশুটি শারীরিকভাবে আহত হয়নি বলে জানা গেছে। অন্যদিকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, এই ঘটনা নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, ঘটনার সময়কার বডি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন তিনি, যাতে কী ঘটেছিল তা স্পষ্টভাবে জানা যায়।
এই গুলির ঘটনা নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দফতর (ডিএইচএস) জানিয়েছে, আহত ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তিনি ডোমিনিকান রিপাবলিকের বাসিন্দা। দপ্তরের দাবি, বড় ধরনের চুরির মামলায় তার আগে সাজা হয়েছিল। এ ছাড়া হামলা, ডাকাতি, মাদক ও অস্ত্র রাখার অভিযোগেও তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল।
ডিএইচএস আরও জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তবে কয়েক দিন পরই তাকে ছেড়ে দেওয়া হয়। দপ্তরের আরো দাবি, ওই ব্যক্তি ‘ট্রিনিটারিওস’ নামে একটি অপরাধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। মার্কিন বিচার বিভাগ এই গোষ্ঠীকে একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে এসব তথ্য ডিএইচএসের বক্তব্যের ভিত্তিতে জানানো হয়েছে।
এদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, শহরে আইসিইর অভিযান বন্ধ করার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানাবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সমাজমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘আইসিই এজেন্টরা যখন আমাদের এলাকার মানুষকে আতঙ্কিত করবে, তখন আমি চুপ করে থাকব না।’
ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নিউইয়র্কে পুলিশকে ফেডারেল অভিবাসন আইন কার্যকর করতে সহায়তা করা থেকে বিরত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে এ ধরনের নিয়ম চালু রয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রঙ্কসে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গুলি করেন অভিবাসন দফতরের এক এজেন্ট। গুলিতে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় তাঁর গাড়িতে পাঁচ বছরের একটি শিশুও ছিল বলে জানিয়েছেন শহরের মেয়র জোহরান মামদানি। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দফতর জানিয়েছে, এক অপরাধে অভিযুক্ত অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করতে গিয়ে আইসিইর এক কর্মকর্তা গুলি চালান। আহত ব্যক্তি বেঁচে আছেন এবং হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
মেয়র মামদানি ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন। তার দাবি, এজেন্টরা ওই ব্যক্তি ও তার গাড়িতে থাকা শিশুটিকে ঘিরে ফেলার পর একাধিকবার গুলি চালায়। তবে শিশুটি শারীরিকভাবে আহত হয়নি বলে জানা গেছে। অন্যদিকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, এই ঘটনা নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি ঘটনার সময়কার বডি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন তিনি, যাতে কী ঘটেছিল তা স্পষ্টভাবে জানা যায়।