কিশোরগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করলেন এএসপি মোঃ দিদারুল ইসলাম

আপলোড সময় : ১৩-১০-২০২৬ , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১১:২১:১০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলায় অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সার্কেল অফিসার হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ দিদারুল ইসলাম। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার মাসিক কল্যাণ সভায় তাকে এই কৃতিত্বের জন্য জেলার সেরা সার্কেল অফিসার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এই অর্জনে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে এএসপি মোঃ দিদারুল ইসলাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তা এবং অষ্টগ্রাম সার্কেলের অধীনস্থ ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি), ফাঁড়ির আইসি এবং কর্মরত সকল অফিসার ও ফোর্সদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের যৌথ প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, অষ্টগ্রাম সার্কেল পুলিশ প্রশাসনের এই সফলতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :