জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

আপলোড সময় : ১৫-১০-২০২৬ , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৫:০২:৫৮ অপরাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা কমিটির উদ্যোগে জেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আলতাফ হোসেন ছিলেন হাজারো সাংবাদিকের ওস্তাদ ও শিক্ষক। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সমাজের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দৈনিক ইনকিলাব, দৈনিক গণকণ্ঠ, দৈনিক সংগ্রাম ও দৈনিক আজাদসহ বিভিন্ন সংবাদপত্রে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

বক্তারা আরও বলেন, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা করেন আলতাফ হোসেন। বর্তমানে সারা দেশে সংগঠনটির হাজারো সদস্য রয়েছেন। দেশের বাইরেও সংগঠনটির কমিটি রয়েছে। তাঁর আদর্শ ও অবদান সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন তাঁরা।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা সভাপতি মুহাম্মদ আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাজু অনুষ্ঠান পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, কেন্দ্রীয় বিএনপির সদস্য জয়নাল আবেদীন চান, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহসভাপতি রতন কুমার রায়, স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’র সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন নেতা প্রতীক ওমর, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহ আলম মুক্তারসহ স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য হারুন অর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু এবং সংগঠনের সদস্য আজিজুল হক, আব্দুল আলীম, আইয়ুব আলী, এনামুল হক, রিয়াজ মাহমুদ, দিলরুবা ইয়াছমিন, সুমাইয়া আক্তার শিমু, মনিরা সুলতানা ও রবিউল ইসলামসহ অনেকে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :