মেন্ডিসের রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার দাপুটে জয়

আপলোড সময় : ১৫-১০-২০২৬ , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৫:০৩:১৩ অপরাহ্ন

কুশাল মেন্ডিসের রেকর্ড গড়া ম্যাচে দাপুটে জয় পেল শ্রীলংকা ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় জয় পায় সফরকারীরা। অবশ্য প্রথম দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান। প্রথম ম্যাচে ৮ উইকেটে ১৮২ রান করেও ৪ উইকেটে হেরে যায় শ্রীলংকা।

দ্বিতীয় ম্যাচ পাকিস্তান রেকর্ড ২১৫ রান করে। টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। ৮২ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক পাকিস্তান।

আজ মঙ্গলবার প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান করে পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে কুশাল মেন্ডিসের ব্যাটিং তাণ্ডবে ১৭ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় শ্রীলংকা। দলের জয়ে ৪৮ বলে ৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলেন কুশাল মেন্ডিস।

এই ইনিংস খেলার পথে তিনি শ্রীলংকার হয়ে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রেকর্ড সর্বোচ্চ রানের মালিক হন। ২৭৮৪ রান করে শীর্ষে ছিলেন পাথুম নিশাঙ্কা। আজ তাকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেলেন কুমাল মেন্ডিস। তার সংগ্রহ ২৭৯১ রান।

মঙ্গলবার শ্রীলংকার জয়ে ২৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন কামিন্দু মেন্ডিস। ২৬ বলে ২৮ রান করেন সিনেথ জয়াবর্ধনে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :