​দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আপলোড সময় : ১৭-১০-২০২৬ , আপডেট সময় : ১৭-১০-২০২৬

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট : শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে দেশের সকল হিন্দু সম্প্রদায় তথা সনাতনীদের উদ্দেশ্যে তিনি এ শুভেচ্ছা জানান। 

শেখ ফরিদুল ইসলাম শুভেচ্ছা বাণীতে বলেন, ধর্মীয় উৎসব পালন করা বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে একজন বাংলাদেশি হিসেবে বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব পরিস্ফুটিত হয়ে ওঠে। মানবতার কল্যাণ সকল ধর্মের অন্যতম মূল শিক্ষা। তাই যার যার ধর্মীয় বিধান ও সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বহাল রাখা সবার জন্য জরুরি। 

বাণীতে শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। শুরু হয়েছে বাংলাদেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের মুল লক্ষ্য।

'ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার—নিরাপত্তা পাবার অধিকার সবার।’ হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনদের উৎসাহ-উদ্দীপনার সঙ্গে, নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে উৎসব-আনন্দ উদ্‌যাপনের আহ্বান জানান প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :