সাঁথিয়ায় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল হুইখালি সোনালী সংঘ

আপলোড সময় : ১৭-১০-২০২৬ , আপডেট সময় : ১৭-১০-২০২৬

মো. আল-মামুন হোসেন, পাবনা (সাঁথিয়া) : পাবনার সাঁথিয়া উপজেলায় (গোপীনাথপুর)জি.কে.এস. মর্নিং স্টার ক্লাব  কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে জুয়েল হাসপাতাল ফুটবল একাদশকে ০২–০০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হুইখালি সোনালী সংঘ। শুক্রবার (১৬ অক্টোবর) সাঁথিয়া উপজেলার গোপীনাথপুরে (জি,কে,এস, মর্নিংস্টার ক্লাবে)অনুষ্ঠিত ফাইনালে বিজয়ী দল পুরস্কার হিসেবে পেয়েছে হিরো গ্ল্যামার ১২৫ সিসির একটি মোটরসাইকেল। রানার্সআপ দল পেয়েছে হিরো প্যাশন ১১০ সিসির একটি মোটরসাইকেল।

ফাইনাল ম্যাচ দেখতে মাঠে প্রায় ৪০ থেকে ৫০ হাজার দর্শকের সমাগম ঘটে বলে জানিয়েছেন আয়োজকেরা। বিপুল দর্শকের উপস্থিতিতে গোপীনাথপুরের জি.কে.এস. মর্নিং স্টার ক্লাব মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ম্যাচজুড়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত ০২–০০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে হুইখালি সোনালী সংঘ।

ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, সাঁথিয়া পৌরসভার সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক মো. নাহিদ আল হাসান আসিফ।জনাব, মো: আনিসুর রহমান,অফিসার ইনচার্জ সাঁথিয়া থানা,পাবনা।মো: আব্দুল গফুর,জামায়াতে আমীর সাঁথিয়া পৌরশাখা।মো: জাহিদুজ্জামান রিপন,চেয়ারম্যান বি,আর,ডিবি। আ: ওহাব মাষ্টার, চেয়ারম্যান গৌরিগ্রাম ইউনিয়ন, সাঁথিয়া। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টটির একক আয়োজক ছিলেন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা মো. আব্দুল করিম। তিনি জাতীয়তাবাদী দল (বিএনপি) সাঁথিয়া পৌর শাখার সভাপতি এবং জি.কে.এস. মর্নিং স্টার ক্লাবের সভাপতি।

আব্দুল করিম বলেন, দেশীয় ক্রীড়া ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। স্থানীয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে।

সাঁথিয়ায় ফুটবলের প্রসার ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিপুল দর্শকসমাগম, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ও আকর্ষণীয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রতিযোগিতাটির এবারের আসর।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :