​পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক মতবিনিময় সভা

আপলোড সময় : ১৭-১০-২০২৬ , আপডেট সময় : ১৭-১০-২০২৬

মাহামুদ হোসাইন, পিরোজপুর : পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা শাখার সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে পিরোজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্রর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে। দেশের সংকটে মুক্তিযুদ্ধের সন্তান ও দেশপ্রেমিক তরুণেরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এ উদ্যোগ এগিয়ে নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় বিশেষ বক্তা ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ শহীদুল হক চান, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. সালাম বাতেন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুল আলম (পাশা)।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য গোলাম মুক্তাদির মুরাদ, খুলনা জেলা সাধারণ সম্পাদক এইচ এম খলিলুর রহমান, বরিশাল মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমানুজ্জামান খান ও বরিশাল জেলা যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভুট্টো।

সভায় বক্তারা জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে বরিশালে অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশ সফল করতে পিরোজপুরের প্রতিটি উপজেলায় কর্মিসভা আয়োজন এবং নতুন নেতৃত্ব ও প্রস্তাবিত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :