দুর্গম পাহাড়ের এক অদম্য তরুণ জীবন বাবু চাকমার পাশে লক্ষ্মীছড়ি জোন

আপলোড সময় : ১৮-১০-২০২৬ , আপডেট সময় : ১৮-১০-২০২৬
 
মোবারক হোসেন, খাগড়াছড়ি : খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী এলাকার মেধাবী ছেলে জীবন বাবু চাকমা, বাবা দেঙ্গা চাকমা। তিনি তার অদম্য ইচ্ছাশক্তি বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের শিক্ষাবর্ষ ২০২৫ ২০২৬ এ চান্স পেয়েছে।

তার এই সাফল্য লক্ষীছড়ি জোন কর্তৃক অত্যন্ত সমাদৃত হয় এবং তার এই সংকল্পবদ্ধ লক্ষে পৌঁছানোর জন্য লক্ষীছড়ি জোন সব সময় সর্বাত্মক ভাবে তার পাশে থাকবে বলে জানিয়েছে। তার এই সফলতাকে আরো বেশি অনুপ্রেরণীয় এবং উৎসাহিত করতে লক্ষীছড়ি জোন কমান্ডার তার এবং তার পরিবারের সাথে জোন সদরে মতবিনিময় করেন এবং শুভেচ্ছা স্বরূপ উপহার প্রদান করেন।

তার এই প্রচেষ্টা ভবিষ্যতে অত্র উপজেলার সকল শিক্ষার্থীর জন্য অনুকরণীয় হবে বলে জোন কমান্ডার আশা ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :