​সাপাহারে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

আপলোড সময় : ১৮-১০-২০২৬ , আপডেট সময় : ১৮-১০-২০২৬

কামরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহার উপজেলার তাজপুর গ্রামে ইন্টারনেট সংযোগের মূল লাইন কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রমজান আলী নামে এক ইন্টারনেট ব্যবসায়ী সাপাহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রমজান আলী তাজপুর গ্রামে ইন্টারনেট সেবার ব্যবসা পরিচালনা করেন। গ্রামটির বিভিন্ন বাড়িতে তাঁর ইন্টারনেট সংযোগ রয়েছে। প্রতিবেশী মো. স্বাধীন ও তাঁর পরিবারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

লিখিত অভিযোগে বলা হয়, গত ১৫ অক্টোবর বিকেল ৫টার দিকে বিরোধের জেরে ইন্টারনেট সংযোগের মূল তার কেটে দেওয়া হয়। এতে আশপাশের প্রায় ১০ থেকে ১৫টি বাড়ির গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ বিষয়ে জানতে চাইলে তাঁকে তার নিতে দেওয়া হবে না বলে জানানো হয়। পাশাপাশি তাঁকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন রমজান আলী। গত ২৭ আগস্ট একইভাবে ইন্টারনেট সংযোগের লাইন কেটে দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগকারীর দাবি।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত আবেদন করেছেন তিনি।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :