​পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটারগান, ১ টি সুইচ গিয়ার চাকু ও ১ টি চাপাতি উদ্ধার

আপলোড সময় : ১৮-১০-২০২৬ , আপডেট সময় : ১৮-১০-২০২৬

আবুল বাশার, রাজশাহী : নাটোর জেলার বড়াইগ্রাম থানার গোপালপুর এলাকা হতে  পরিত্যক্ত অবস্থায় ০১ টি ওয়ান শুটারগান, ০১ টি সুইচ গিয়ার চাকু ও ০১ টি চাপাতি উদ্ধার করেছে এসআরবি-৫, রাজশাহী।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ সময় অনুমান রাত ২৩.৫৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন ০৬ নং গোপালপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ণকলস গ্রামস্থ জনৈক সিদ্দিক চেয়ারম্যান এর ঘাসের জমির আইলের উপর কলাগাছের নিচে একটি বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। উক্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশক্রমে সংবাদের সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় এসআরবি সদস্যসহ উল্লিখিত স্থানে উপস্থিত হয়। অতঃপর উক্ত বাজারের ব্যাগ উপস্থিত লোকজনের সম্মুখে সার্চ করে পরিত্যক্ত অবস্থায় ০১ টি ওয়ান শুটারগান, ০১ টি সুইচ গিয়ার চাকু ও ০১ টি চাপাতি উদ্ধার করে এবং বিধি মোতাবেক জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর জেলার বড়াইগ্রাম থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :