​খোকসায় মর্ডান বেকারি ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, আহত ২

আপলোড সময় : ১৮-১০-২০২৬ , আপডেট সময় : ১৮-১০-২০২৬

হুমায়ুন কবির, খোকসা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার খোকসায় রাজবাড়ী মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডের অদূরে মক্কা-মদিনা ফিলিং স্টেশনের পাশে মাঠপাড়ায় অবস্থিত ‘মডার্ন বেকারি’তে মাইক্রোওভেন বিস্ফোরণের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে বেকারির প্রধান মিস্ত্রি নিহত এবং অপর দুই হেলপার গুরুতর দগ্ধ হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ এ সময় বেকারিতে ২০ থেকে ২৫ জন কর্মচারী কর্মরত ছিল। 

দুর্ঘটনায় নিহত প্রধান মিস্ত্রি মিরাজ শেখ (৪০) খোকসার কমলাপুর মিয়াপাড়ার মৃত আসলাম শেখের ছেলে। এছাড়া গুরুতর দগ্ধ অপর দুই হেলপার হলেন— ওসমানপুর দেবীনগর গ্রামের আলমগীর শেখের ছেলে সজীব শেখ (২৭) এবং হেলালপুর গ্রামের বিল্লু শেখ (২২)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে কাজ চলাকালীন হঠাৎ মডার্ন বেকারির মাইক্রোওভেনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ওভেনের আশপাশে থাকা তিন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সবুজ সায়েম দগ্ধ তিন বেকারি শ্রমিককেই উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।

পরবর্তীতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর অগ্নিদগ্ধ হেড মিস্ত্রি মিরাজ শেখ মারা যান। বাকি দুই আহত শ্রমিক সজীব শেখ ও বিল্লু শেখ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান বেকারির মালিকের পক্ষে মিজানুর রহমান।

মডার্ন বেকারির মালিক হাজী মতিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার ছেলে মিজানুর রহমানের তত্ত্বাবধানে বেকারিটি পরিচালিত হয়ে আসছিল। আকস্মিক এই বিস্ফোরণে হতাহতের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :