বিওয়াইডির গাড়ি কিনতে বিশেষ বিনিয়োগ সুবিধা দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক

আপলোড সময় : ১৯-১০-২০২৬ , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৫:৫৮:২৪ অপরাহ্ন

বিওয়াইডির গাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ বিনিয়োগ সুবিধা দিতে চুক্তি করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সিজি রানার বিডি লিমিটেড। গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে সিজি রানার বিডি লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ এবং সিজি রানার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তাঁরা চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় বিওয়াইডির গাড়ি কিনতে আগ্রহী গ্রাহকেরা শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে বিশেষ সুবিধায় বিনিয়োগ সুবিধা নিতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান এস এম মহিউদ্দীন, পান্থপথ শাখার ব্যবস্থাপক মো. রাজিউর রহমান, সিজি রানার বিডি লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা ফেরদৌস উর রহমান, এফসিএ এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. ইব্রাহিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :