যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

আপলোড সময় : ১৯-১০-২০২৬ , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৫:৫৮:২৭ অপরাহ্ন

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এবার দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেই যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর জানিয়েছেন এই অভিনেত্রী।

২০২৩ সালের দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে বেশির ভাগ সময় সেখানেই অবস্থান করছেন তিনি। স্থানীয় সময় গত শনিবার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে গ্রিন কার্ড পাওয়ার বিষয়টি জানান এই অভিনেত্রী। তাঁর এ খবরে আনন্দ প্রকাশ করছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁকে অভিনন্দনও জানাচ্ছেন।

জানা গেছে, গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় গত কয়েক বছরে তাঁর দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল। অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ায় সেই অনিশ্চয়তা কাটল বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি দেয়। তবে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে গ্রিন কার্ডধারীরা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :