পচাকোড়ালিয়ায় পানি নিষ্কাশনের একমাত্র কালভার্ট কচুরিপানায় বন্ধ

আপলোড সময় : ২০-১০-২০২৬ , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৪:১৫:৪৭ অপরাহ্ন

চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

মো. মমিন আকন, তালতলী (বরগুনা) | পৃষ্ঠা ৫

বরগুনার তালতলী উপজেলার ১নং পচাকোড়ালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম একটি কালভার্ট। কিন্তু কালভার্টের আশপাশের খাল কচুরিপানায় ভরে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক পানি নিষ্কাশন। এতে এলাকার ৫০০ একরেরও বেশি কৃষিজমিতে চাষাবাদ নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ। স্থানীয় কৃষকদের অভিযোগ, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জমিতে পানি জমে থাকছে। অন্যদিকে, কচুরিপানার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অনেক জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষিনির্ভর পরিবারগুলো আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, কৃষিজমি রক্ষা এবং পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখতে দ্রুত কালভার্টসংলগ্ন খাল থেকে কচুরিপানা অপসারণ করা প্রয়োজন। পাশাপাশি পানি চলাচলে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা দূর করারও দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর আকুল আবেদন: কৃষকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও পানি নিষ্কাশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ৫০০ একরেরও বেশি কৃষিজমি চাষাবাদের উপযোগী রাখা এবং কৃষকদের সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ৩নং ওয়ার্ডের কৃষক ও এলাকাবাসী।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :