কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণসুবিধা বাড়াতে এনআরবিসি ব্যাংকের কর্মশালা

আপলোড সময় : ২০-১০-২০২৬ , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৪:১৫:৫২ অপরাহ্ন

কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণসুবিধা সম্প্রসারণ এবং বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। এর অংশ হিসেবে উত্তরবঙ্গের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ‘এনআরবিসি সুফলা ও এনআরবিসি গতি: এসএমই রিফাইন্যান্স বিজনেস পেনিট্রেশন অ্যান্ড রিভিউ মিটিং’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে ব্যাংকটি।

গত ১৫ অক্টোবর বগুড়ায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার। এতে ব্যাংকের এসএমই-এগ্রি বিজনেস ডিপার্টমেন্টের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, সিআরএমডি-এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, রাজশাহী জোনাল হেড অসিম কুমার দাস, রংপুর জোনাল হেড হিমাদ্রি শেখর দুবে এবং বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :