ভেপিংয়ের কারণে বদলে গেছে সেলেনা গোমেজের কণ্ঠস্বর

আপলোড সময় : ২১-১০-২০২৬ , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:৫৯:০৪ অপরাহ্ন

ই-সিগারেট বা ভেপিংয়ের অভ্যাসের কারণে নিজের কণ্ঠস্বরের ধরন বদলে গেছে বলে জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। অতিরিক্ত নিকোটিন গ্রহণের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে ভক্তদের সতর্কও করেছেন তিনি।

তার মতে, নিকোটিনের আসক্তি থেকে বেরিয়ে আসা বেশ কঠিন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী এই তারকা গত রবিবার (১৮ অক্টোবর) ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে নিজের কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে কথা বলেন।

ভিডিওতে সেলেনা বলেন, ‘আমার গলার স্বর আর আগের মতো ঠিক করতে পারব না। আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি।

ভেপিংয়ের অভ্যাস ছেড়ে দেওয়া যে সহজ নয়, সে কথাও জানিয়েছেন এই সংগীতশিল্পী। যারা নতুন করে ভেপিং শুরু করার কথা ভাবছেন, তাদের এ অভ্যাস থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সেলেনার কথায়, ‘নিকোটিন ছেড়ে দেওয়া খুবই কঠিন। যারা নতুন ভেপ করার কথা ভাবছেন তাদের বলব, এটা মোটেও ভালো জিনিস নয়।

এটা ভীষণ বোকামির কাজ, এর কারণে আমার গলাটাই বদলে গেছে।’

নিজের কণ্ঠস্বর নিয়ে সমালোচনা হলেও তাতে আপত্তি নেই বলে জানিয়েছেন সেলেনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের যদি আমার এই গলা শুনতে ভালো না লাগে, তবে তা একদম স্বাভাবিক।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :