ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনিন

আপলোড সময় : ২২-১০-২০২৬ , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০২:৫৭:০০ অপরাহ্ন

চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ভারতের বিপক্ষে গোল উৎসব করেছে বেনিন। মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় দলকে ২৭-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দেশটির যুবারা। ৮০ মিনিটের এই ম্যাচে বেনিনের আক্রমণ সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ভারত।

বেনিনের হয়ে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো প্রত্যেকেই চারটি করে গোল করেছেন। ইজুদিন বুকারি করেছেন হ্যাটট্রিক। এ ছাড়া ভারতীয় খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়িয়ে দেয়।

চলতি প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছে বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। এবার ভারতের বিপক্ষে ২৭ গোল করে দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪। অন্যদিকে, এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা।

টানা দুই ম্যাচে জয়ের সুবাদে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে জায়গাও নিশ্চিত করেছে বেনিন। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হবে আফ্রিকার দলটি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :