সালাহকে ছুঁয়ে ইতোর রেকর্ডের কাছে আশরাফ হাকিমি

আপলোড সময় : ২২-১০-২০২৬ , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০২:৫৭:০০ অপরাহ্ন

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে ৪-২ গোলে হারানোর রাতে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন আশরাফ হাকিমি। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই মরক্কান রাইট-ব্যাক সতীর্থের গোলে সহায়তা করে ছুঁয়ে ফেলেছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে।

প্রতিযোগিতাটিতে দুজনেরই এখন সমান ১৯টি করে অ্যাসিস্ট।

প্যারিসের পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ে বড় অবদান রাখেন হাকিমি। ম্যাচের ৮৬তম মিনিটে তার বাড়ানো দারুণ এক ক্রস থেকে বল জালে জড়ান ফাবিয়ান রুইজ। আর এতেই চ্যাম্পিয়নস লিগের ক্যারিয়ারে ১৯তম অ্যাসিস্টের কীর্তি গড়েন তিনি।

এই পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে আফ্রিকান ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন হাকিমি ও সালাহ। এই তালিকার সবার ওপরে অবস্থান করছেন ক্যামেরুনের কিংবদন্তি স্ট্রাইকার স্যামুয়েল ইতো, যার অ্যাসিস্ট সংখ্যা ২০টি। মাত্র আর একটি গোল করালেই আফ্রিকান হিসেবে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের চূড়ায় ইতোকে স্পর্শ করবেন হাকিমি।

অন্যদিকে সালাহর বর্তমান ক্লাব তুরস্কের ত্রাবজোনস্পোর এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে না খেলে ইউরোপের তৃতীয় স্তরের প্রতিযোগিতা ‘কনফারেন্স লিগে’ অংশ নেওয়ায় সালাহর আপাতত হাকিমিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :