মাগুরায় সবুজ আন্দোলনের পক্ষ থেকে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ

আপলোড সময় : ২৪-১০-২০২৬ , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৩:২৮:৫৯ অপরাহ্ন

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ গ্রামে মঠবাড়ি পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণে সবুজ আন্দোলনের পক্ষ থেকে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মঠবাড়ি পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণে এ গাছের রোপণ করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে মসজিদ উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পী সরদার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মহসিন মোল্যা, সাংবাদিক মুজাহিদ শেখ, শুভ আন্দোলন শ্রীপুর উপজেলা কমিটির সদস্য স্বপন আহমেদ, মঠবাড়ি পাঞ্জেগানা মসজিদের সভাপতি শহিদুল ইসলাম মোল্যা, সাধারণ সম্পাদক নাসির মৃধা প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আমি সব সময় চেষ্টা করি মাগুরা জেলার বিভিন্ন অঞ্চলে ধর্মীয় ও সামাজিক কাজে ভূমিকা রাখতে। আমরা সব সময় পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরীর পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরিতে সচেতনতা তৈরি করতে প্রচেষ্টা চালিয়ে আসছি। সমাজের বিত্তবান ব্যক্তিরা প্রত্যেকে নিজ নিজ গ্রামের জন্য ভূমিকা রাখলে আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়া সম্ভব।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :