সরাইল বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত,১৫ জন আহত

আপলোড সময় : ২৪-১০-২০২৬ , আপডেট সময় : ২৪-১০-২০২৬


মোঃ মাফুকুর রহমান  জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাজীপাড়ার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) ও রংপুর জেলা সদরের হরকলি চৌরাপাড়ার মুমিনুল ইসলামের ছেলে আসিফ (১৮)।

দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খাঁটিহাতা হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কে উল্টে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

এতে আসিফ ও সৌরভ নামে দুজনের মৃত্যু হয়। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :