মুকসুদপুরে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু

আপলোড সময় : ২৫-১০-২০২৬ , আপডেট সময় : ২৫-১০-২০২৬

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর মেয়ে সামিরা আক্তার (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবা-মেয়ে একটি অটোভ্যানে করে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জগামী খুলনা মেট্রো-১১-২৫৬৫ নম্বরের একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে বাবা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :