​নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

আপলোড সময় : ২৫-১০-২০২৬ , আপডেট সময় : ২৫-১০-২০২৬

মেহেদী হাসান অন্তর, নওগাঁ : নওগাঁর রাণীনগরে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনসাধারণের সহযোগিতায় তাঁদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাশিমপুর (বরাইচপাড়া) গ্রামের বাসিন্দা ফেরদৌস সরদার (৩০) প্রতিদিনের মতো গত ২৩ অক্টোবর রাতে তাঁর মোটরসাইকেলটি শয়নকক্ষে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৪ অক্টোবর সকাল ছয়টার দিকে উঠে তিনি মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে দেখতে পাননি।

পরে স্বজনদের সহযোগিতায় এবং রাণীনগর থানা পুলিশের সহায়তায় চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। একপর্যায়ে উপজেলার করজগ্রাম খাঁনপুকুর এলাকার সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় একটি মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়।

এ ঘটনায় রাণীনগর থানায় দণ্ডবিধির ৪৫৭, ৩৮০ ও ৪১১ ধারায় মামলা করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :